হার্টবিট ডেস্ক
সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও সাত শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ৬৭৭ জন শিশু মারা গেছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৮০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮০৭ জন। এই সময়ে ৭৪৬ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৪ জন শিশু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯১ হাজার ৭৮৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৫ হাজার ৯০২ জন রোগী, যাদের মধ্যে ৭১ হাজার ৯৭০ জন রোগী ছাড়া পেয়েছেন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।







Discussion about this post