হার্টবিট ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০১ জন। আজ বৃহষ্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, সিটি কর্পোরেশনের বাইরে একজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাইরে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন রয়েছেন।
এই সময়ে ১২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চার হাজার ৩৩৩ জন। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৬০০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক নয় শতাংশ নারী। এ বছর সাতজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।







Discussion about this post