হার্টবিট ডেস্ক
‘টেম্পোরাল বোন ডিসেকশন’ (টিবিডি) এর উপর দুই দিনের একটি কোর্সের আয়োজন করছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর দক্ষতা উন্নয়ন বিভাগ। কলেজের ফেলোরা এই কোর্সে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘টেম্পোরাল বোন ডিসেকশনের কোর্সটি ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগ্রহী ফেলোদের অবিলম্বে কোর্সের জন্য তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা। বিসিপিএস এর অ্যাকাউন্ট বিভাগে নগদে জমা দিতে হবে। অথবা অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডি অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং- 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট 02071500000887 নম্বরে নগদ জমা দিতে হবে। ব্যাংক জমা রশিদের মূল কপি বিসিপিএস এর নগদ বিভাগে জমা দিতে হবে এবং বিসিপিএস থেকে টাকার রসিদসহ কোর্সের জন্য একটি ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।’
অংশগ্রহণের শর্ত হলো-
১. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. এফসিপিএস পাস করার প্রশংসাপত্রের একটি অনুলিপি।








Discussion about this post