• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Friday, July 3, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ

স্ট্রোকের ঝুঁকিতে প্রতি ৪ জনে একজন: স্ট্রোক দিবসে বক্তারা

heartbeat 71bd by heartbeat 71bd
October 29, 2022
in সংবাদ, স্বাস্থ্য সংবাদ
0
স্ট্রোকের ঝুঁকিতে প্রতি ৪ জনে একজন: স্ট্রোক দিবসে বক্তারা
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিট ডেস্ক    

দেশে প্রতি ৪ জনের মধ্যে একজন স্ট্রোকের ঝুঁকিতে আছেন। হৃদরোগের পর সবচেয়ে বেশি মৃত্যু হয় স্ট্রোকের কারণে। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। শারীরিক পরিশ্রম কমিয়ে দেওয়া স্ট্রোকের ঝুঁকিতে পড়ার অন্যতম কারণ। দেশে বছরে প্রায় ২০ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। পঙ্গুত্বের অন্যতম প্রধান কারণ স্ট্রোক। স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সাড়ে চার ঘণ্টার মধ্যে চিকিৎসা শুরু করা গেলে রোগীকে বাঁচানো সম্ভব ও পঙ্গুত্ব্বের ঝুঁকিও কমানো সম্ভব।

আজ  ২৯ অক্টোবর, বিশ্ব স্ট্রোক দিবস। ‘প্রতি মিনিট জীবন বাচায়’, এই প্রতিপাদ্যে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিবস। মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করার জন্য অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টির উপাদান প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় উপাদান রক্তের মাধ্যমে মস্তিষ্কে সরবরাহ হয়। যদি কোনও কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধা প্রাপ্ত হয়, তখন তাকে স্ট্রোক বলে। মস্তিষ্কের যে অংশে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়, সেখানে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে স্ট্রোকের লক্ষণগুলো দেখা যায়। একইভাবে স্ট্রোকের ফলে মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে মস্তিষ্কের কোষগুলো মারা যায়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ২০১৮ সালের এক জরিপের তথ্য বলছে, দেশে প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন ১১ দশমিক ৩৯ জন মানুষ। প্রায় ২০ লাখ স্ট্রোকের রোগী রয়েছে বাংলাদেশে। স্ট্রোকের ঝুঁকি ৬০ বছরের বেশি মানুষের মধ্যে ৭ গুণ বেশি। নারীর চেয়ে পুরুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ। স্ট্রোকের প্রকোপ শহরের চেয়ে গ্রামে কিছুটা বেশি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশে স্ট্রোকে আক্রান্ত হয়ে ২০১৯ সালে মারা গেছেন ৪৫ হাজার ৫০২ জন। ২০২০ সালে এ সংখ্যা বেড়ে ৮৫ হাজার ৩৬০ জনে দাঁড়ায়। অর্থাৎ স্ট্রোকের রোগী এক বছরে দ্বিগুণ বেড়েছে।

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন জানিয়েছে, স্ট্রোক হওয়ার তিন থেকে সাড়ে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিলে ৩০ শতাংশ রোগীর সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোক হওয়ার ৬ ঘণ্টার ভেতরে রক্ত নালীর জমাট খুলে দিলে ৫০ শতাংশ রোগীর সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা থাকে। চিকিৎসকরা বলছেন, স্ট্রোক হওয়ার পরে রিং পরানোর মাধ্যমে রক্ত নালীর ব্লক খুলে দেওয়া সম্ভব। স্ট্রোকে আক্রান্ত রোগীরা স্ট্রোক সেন্টারে চিকিৎসা নিলে ভালো হওয়ার সম্ভাবনা ১৪ শতাংশ।

বিদেশে স্ট্রোক সেন্টারে চিকিৎসা ব্যবস্থা অনেক আগে থেকেই চালু থাকলেও বাংলাদেশে এটি নতুন ধারণা। সম্মিলিত সামরিক হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এবং বিএসএমএমইউ-তে এই চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। এছাড়া কয়েকটি বেসরকারি হাসপাতালেও এই চিকিৎসা চালু হয়েছে। 

স্ট্রোক সেন্টারে চিকিৎসার সুযোগ হলে স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির সুস্থ হয়ে ওঠার এবং পঙ্গুত্ব বরণ না করার সম্ভাবনা বেশি থাকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, একিউট স্ট্রোক ম্যানেজমেন্ট বাংলাদেশে নতুন শুরু হয়েছে। যদিও এটি বেশ আগে যুক্তরাষ্ট্রে শুরু হয়। একজন রোগী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সাড়ে ৪ ঘণ্টার মধ্যে স্ট্রোক সেন্টারে এলে চিকিৎসকরা তার সিটিস্ক্যান করার পর ওষুধ দেন। সেটি একটি ইনজেকশন, যার একটি ভায়েলের বাজারমূল্য ৫০ হাজার টাকা। এ ওষুধ দেওয়ার ফলে স্ট্রোকের জন্য যে পঙ্গুত্ব হয়ে যায়, একদিক দুর্বল হয়ে যায়, সেসব ঠিক হয়ে যায়। ফলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যান।

বিএসএমএমইউ’র নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ বলেন, ‘এই চিকিৎসা দিতে হবে সাড়ে ৪ ঘণ্টার ভেতরে। কিন্তু সমস্যা হচ্ছে রোগীরা সাড়ে ৪ ঘণ্টার ভেতরে আসেন না। কারণ, রোগীরা জানেন না স্ট্রোক হয়েছে। সচেতনতার জন্য আমাদের প্রথম দায়িত্ব রোগীদের জানানো। আবার অনেকে জানেন যে, এটা স্ট্রোক। কিন্তু তারা জানেন না যে, চিকিৎসা করার সময় হচ্ছে সাড়ে ৪ ঘণ্টা। এই সাড়ে ৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা করা না হলে, প্রতি মিনিটে প্রায় ২০ লাখ কোষ মারা যায়। অর্থাৎ সাড়ে ৪ ঘণ্টার মধ্যে যদি চিকিৎসা করা যায়, তাহলে ২০ লাখ কোষ বেঁচে যায়।’

বিএসএসএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আমাদের মাথা পিছু আয় বেড়ে যাওয়ার কারণে জীবনযাপন উচ্চাভিলাষী হয়ে গেছে। এতে মানুষ আরাম প্রিয় হয়ে গেছে। শারীরিক অ্যাক্টিভিটিজ নেই। এখান থেকে ওখানে গাড়িতে চড়ে যায়। এখন রিচ ফুড, ফাস্ট ফুড মানুষ খায় বেশি। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, মদ খাওয়া, ধূমপায়ী বাড়ছে। এতে কিন্তু ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ওজন যাদের তাদেরও ঝুঁকি বেশি। এই ঝুঁকি যত বেশি কমানো যাবে, তত বেশি স্ট্রোকের সংখ্যা কমবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে, উচ্চ রক্তচাপের ওষুধ যারা খায়, সেটি অনিয়মিত হলে স্ট্রোকের হওয়ার সংখ্যা বেড়ে যায়।’

Advertisement Banner
Previous Post

স্ট্রোকের লক্ষণ জানুন, মিনিটেই বাঁচিয়ে দিন বহু জীবন

Next Post

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৯

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post
ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৯

Discussion about this post

Recommended

আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ১৩ লাখ ডোজ টিকা

5 years ago
সাদা চিনির বদলে ব্রাউন সুগার !

সাদা চিনির বদলে ব্রাউন সুগার !

5 years ago
Prev Next

Don't Miss

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

July 2, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

July 2, 2026
দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

July 2, 2026
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

June 28, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In