• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, June 13, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ

দেশে ৩০ ভাগ মানুষ থাইরয়েডের রোগে আক্রান্ত:বিইএস

heartbeat 71bd by heartbeat 71bd
May 25, 2022
in সংবাদ, স্বাস্থ্য সংবাদ
0
দেশে ৩০ ভাগ মানুষ থাইরয়েডের রোগে আক্রান্ত:বিইএস
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিট ডেস্ক    

দেশে মোট জনসংখ্যার প্রায় ৩০ ভাগ এর কাছাকাছি থাইরয়েড সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)।

আজ বুধবার (২৫ মে) দুপুরে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ের বল রুমে বিশ্ব থাইরয়েড দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। 

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইস) জানায়, দেশের বিপুল জনগোষ্ঠি থাইরয়েড রোগে আক্রান্ত। এদের অর্ধেকের বেশি জানে না যে, তারা থাইরয়েড সমস্যায় ভুগছেন। বাংলাদেশে থাইরয়েড সমস্যার সকল ধরণকে এক সাথে হিসেব করলে তা মোট জনসংখ্যার প্রায় ৩০ ভাগ এর কাছাকাছি হবে। ভারতের অবস্থা অনেকটা এমনই। প্রাপ্ত বয়স্ক মহিলাদের প্রায় দুই শতাংশ এবং পুরুষদের প্রায় ০.২ শতাংশ হাইপারথাইরয়েডিজম রোগে ভোগে। 

থাইরয়েড গ্রন্থির গুরুত্ব তুলে ধরে বিইএস জানায়, গলার সামনের দিকে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। এটি দেখতে প্রজাপতি সাদৃশ এবং এটি ট্রাকিয়া বা শ্বাসনালিকে প্যাঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারীতা ব্যাপক। থাইরয়েড গ্রন্থি কর্তৃক নি:সৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে। 

ভ্রণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, নারীদের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ঙ্করভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যত্বের অন্যতম কারণ হিসেবে থাইরয়েড হরমোনের তারতম্যকে দায়ী করা হয়। শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা একান্ত জরুরি। 

বিইস’র পরিসংখ্যান থেকে জানা যায়, ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলাদের মধ্যে ৩.৯ শতাংশ থেকে ৯.৪ শতাংশ হারে হাইপারথাইরয়েডিজম থাকতে পারে। এছাড়া প্রায় ৭ শতাংশ মহিলা ও পুরুষ সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমে ভুগে থাকেন। নবজাতক শিশুদেরও থাইরয়েডের হরমোন ঘাটতি জনিত সমস্যা হতে পারে। এই হার দশ হাজার নবজাতকের মধ্যে ২ থেকে ৮ শতাংশ হতে পারে। 

বাড়ন্ত শিশুরাও থাইরয়েড হরমোন ঘাটতিতে ভুগতে পারে। এ সময় থাইরয়েডের হরমোন ঘাটতি হলে শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। পরবর্তী সময়ে দৈহিক বৃদ্ধির সমতা আনয়ন করা গেলেও মেধার উন্নতি করা সম্ভব হয় না। 

থাইরয়েড ক্যান্সারের রোগীর সংখ্যাও বৃদ্ধির দিকে। বাংলাদেশের সঠিক পরিসংখ্যান না থাকলেও গলগন্ড রোগীদের ৪.৫ শতাংশ এর কাছাকাছি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হয়। 

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আমাদের বেশিরভাগ স্কুলগামী শিশু এবং গর্ভবতী মায়েদের আয়োডিনের অভাব রয়েছে। আয়োডিন শরীরে অতি প্রয়োজনীয় থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ সারা পৃথিবীতে এখনও ২,০০০ মিলিয়ন লোক আয়োডিনের অভাবে ভুগছেন। 

বাংলাদেশে দীর্ঘদিন থেকেই থাইরয়েড রোগীরা চিকিৎসা পেয়ে আসছেন। এন্ডোক্রাইনোলজি বিভাগ এ হরমোন জনিত রোগটির প্রধানত চিকিৎসা দিয়ে থাকে।

এদিকে বিশ্ব থাইরয়েড দিবসে আয়োজিত অনুষ্ঠানে ‘গর্ভাবস্থায় থাইরয়েড চিকিৎসার’ গাইডলাইন প্রকাশ করছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। 

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বিইএস প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, বিএমএ সাধারণ সম্পাদক ডা.মো. এহতেসামুল হক চৌধুরী, ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বিইএস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান, প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. ফারিয়া আফসানা, অধ্যাপক ডা.ফিরোজ আমিন, সাধারণ সম্পাদক ডা. শাহজাদা সেলিম, মেম্বার সেক্রেটারি ডা. মারুফা মুস্তারি, বিএসএমএমই’র এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ হাসানাত, গাইনোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বেগম নাসরিন প্রমূখ। এ ছাড়া অনুষ্ঠানে খ্যাতিমান চিকিৎসকরা অংশগ্রহণ করেন। 

প্রসঙ্গত,  ২০০৯ সাল থেকে সারাবিশ্বে থাইরয়েড দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশে সরকারি পর্যায়ে দিবসটি উদযাপিত না হলেও থাইরয়েড রোগ সংশ্লিষ্ট সংগঠনগুলো গত কয়েক বছর ধরেই দিবসটিকে যথাযথভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে আসছে। তাই প্রতিবারের মত বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস) এ বছরও বিশ্ব থাইরয়েড দিবস উদযাপন করছে। দেশের সকল মানুষের কাছে থাইরয়েড সমস্যা জনিত প্রয়োজনীয় তথ্যগুলো পৌঁছে দেওয়াই বিইএস-এর মূল উদ্দেশ্য।

Advertisement Banner
Previous Post

বিএসএমএমইউতে অধ্যয়নরত ৪২তম বিসিএসের ১০২ চিকিৎসকের ছুটি মঞ্জুর

Next Post

আগামী ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক বন্ধের নির্দেশ অধিদপ্তরের

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post
বিদেশে স্যাম্পল পাঠাতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি বাধ্যতামূলক

আগামী ৭২ ঘণ্টার মধ্যে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক বন্ধের নির্দেশ অধিদপ্তরের

Discussion about this post

Recommended

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৬ জন

5 years ago
চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছাল

চীনের উপহারের ৬ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছাল

5 years ago
Prev Next

Don't Miss

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

June 13, 2026
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

June 13, 2026
পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

June 13, 2026
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

April 17, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In