ক্যারিয়ার ডেস্ক
কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ উপলক্ষে ৩-৪ মাস মেয়াদি চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকশিত সহকারী পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) ডা. আল মামুন আবদুল্লাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, PE Global Health Care কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষ্যে ৩-৪ মাস মেয়াদি চিকিৎসক নিয়োগ প্রদান করবে। বাংলাদেশের আগ্রহী উপযুক্ত চিকিৎসকগণ সংযুক্ত ঠিকানায় সরাসরি আবেদন করতে পারবেন।’
আদেশের অনুলিপি অবগতির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন/চিকিৎসা শিক্ষা), পরিচালক (এমআইএস) ও সহকারী পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।







Discussion about this post