• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Tuesday, July 21, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ

‘ঠিক সময়ের চিকিৎসায় সারানো যায় শিশুর জন্মগত ত্রুটি’

heartbeat 71bd by heartbeat 71bd
March 3, 2022
in সংবাদ, স্বাস্থ্য সংবাদ
0
‘ঠিক সময়ের চিকিৎসায় সারানো যায় শিশুর জন্মগত ত্রুটি’
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিট ডেস্ক    

অভাবী পরিবারে জন্ম শিশু তানিমের। জন্ম থেকে ঠিকমত প্রস্রাব হয় না। মলের সাথে পানির মত তরল বের হয়। সবসময় পেট ফুলে থাকে। দারিদ্র্যের অভিশাপের সাথে লড়াই করেও সঠিক সময়ে চিকিৎসা করানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় তার বাবা-মা। ৬ মাস বয়সে ধরা পড়ে তানিম ‘মেল ক্লোয়েকা’ নামক জটিল জন্মগত ত্রুটিতে আক্রান্ত।

রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তার প্রস্রাব ও পায়খানার রাস্তা একটি। এখানে-সেখানে ছুটোছুটির পর অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও শিশু সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তাহমিনা বানুর খোঁজ পায় তানিমের পরিবার। এই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তিন দফায় সার্জারি (অস্ত্রোপচার) হয় শিশু তানিমের। বিনা খরচেই এ অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. তাহমিনা বানু ও তাঁর টিম।

সফল অস্ত্রোপচারের পর তানিম এখন সম্পূর্ণ সুস্থ। বর্তমানে সাড়ে সাত বছরের তানিম স্বাভাবিক জীবন যাপন করছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসায় জন্মগত ত্রুটিযুক্ত শিশুকেও এভাবে অপমৃত্যু অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতার হাত থেকে রক্ষা করা সম্ভব বলে জানান ডা. তাহমিনা বানু। তিনি বলেন, শিশু তানিমের জন্মগত যে রোগটি ধরা পড়েছে, সেটি মেয়ে শিশুদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু ছেলে শিশুর ক্ষেত্রে বাংলাদেশে এটি-ই বোধহয় সর্বপ্রথম রিপোর্টেড। অর্থাৎ এর আগে কোন ছেলে শিশুর জন্মগত এরকম ত্রুটি বা রোগে আক্রান্ত হিসেবে আমরা তথ্য পাইনি।

আজ ৩ মার্চ বিশ্ব জন্মগত ত্রুটি দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে চট্টগ্রামেও।
এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় ৪৫ শতাংশই আসে জন্মগত ত্রুটি নিয়ে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শিশু সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়া ১২ হাজার ৬৮৯ জনের ওপর পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে আসে।
গবেষণায় দেখা যায়, শারীরিক ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের ৯৪ শতাংশ মধ্য ও নিম্ন আয়ের পরিবারের। জন্মগত ত্রুটিযুক্ত ছেলেশিশুর সংখ্যা মেয়েদের প্রায় দ্বিগুণ। চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ ধরনের শিশুদের মধ্যে মারা গেছে ২২৫ জন। এই সংখ্যা চার বছরে চিকিৎসা নিতে আসা মোট শিশুর ৩ দশমিক ৯৭ শতাংশ।
বিশ্বস্বাস্থ্য সংস্থা নবজাতকের মৃত্যুর ক্ষেত্রে জন্মগত ত্রুটিকে ৪ নম্বর সমস্যা হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির হিসাবে বিশ্বে প্রতি ১০০ নবজাতকের মধ্যে ৩ দশমিক ৭ শতাংশ জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তবে বাংলাদেশে জন্মগত ত্রুটি নিয়ে কত শিশু জন্ম নেয়, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সবচেয়ে কম জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মায় জাপানে, ১ দশমিক ৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ৫০ শতাংশ জন্মগত ত্রুটির কোনো ব্যাখ্যা নেই।
চিকিৎসকেরা বলছেন, গর্ভকালীন অবস্থায় চিকিৎসকের পরামর্শ না নেওয়া, অসচেতনতা, গর্ভাবস্থায় ছোটখাটো সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন, নিকট আত্মীয়ের সঙ্গে বিয়ে, পরিবেশ দূষণ, বংশগত সমস্যা, তেজস্ক্রিয়তা, হাসপাতাল কিংবা মাতৃসদনের বাইরে সন্তান প্রসব মূলত এসব কারণে শিশুর শরীরে জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
অধ্যাপক তাহমিনা বানু বলেন, জন্মগত ত্রুটি নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে বেশির ভাগই খাদ্যনালি-সংক্রান্ত জটিলতা যেমন হার্নিয়া, কিডনি ও মূত্রনালির সমস্যায় আক্রান্ত। এসব ক্ষেত্রে যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সঠিক সময়ে নির্ণয় করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে ৭০ শতাংশ জন্মগত ত্রুটি সারিয়ে তোলা যায়।
চিকিৎসকেরা জানান, কিছু জন্মগত ত্রুটি যেমন কানের ফুটো না থাকা, ঠোঁট ও তালু কাটা, হাত ও পায়ের সমস্যা, পায়ুপথ ও মূত্রনালির রাস্তা বন্ধ থাকা এসব সমস্যা বাবা-মায়েরা দেখলেই বুঝতে পারবেন। খাওয়ার পর বারবার বমি করা, শ্বাসকষ্ট হওয়া, পেট ফুলে যাওয়া, নীল হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শিশুর সমস্যা হচ্ছে। চিকিৎসায় এর বড় একটি অংশ ভালো হয়।
জন্মগত ত্রুটিযুক্ত শিশুর চিকিৎসার পাশাপাশি এ নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করে আসছে চিটাগং রিসার্চ ইনস্টিটিউট অব চাইল্ড সার্জারি (ক্রিকস)। গবেষণার পাশাপাশি জন্মগত ত্রুটিযুক্ত শিশুদের চিকিৎসা এবং প্রয়োজনে অস্ত্রোপচারও করে থাকে প্রতিষ্ঠানটি। দরিদ্র পরিবারের শিশুদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনা খরচেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়ে থাকে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আস্থা তৈরি করার অন্যতম হাতিয়ার হলো প্রাথমিক সংশোধনী সার্জারি। এ উদ্দেশ্য প্রচারে সরকার, সুশীল সমাজ, স্থানীয় সমপ্রদায়, গ্লোবাল ফোরাম এবং আন্তর্জাতিক সংস্থা এতে একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে অভিমত অধাপক ডা. তাহমিনা বানুর।

Advertisement Banner
Previous Post

দেশে প্রথমবারের মতো নারীর দেহে কৃত্রিম হার্ট প্রতিস্থাপন

Next Post

শিশুর বিকাশ, শিক্ষা ও যত্ন নিশ্চিতে ২৭১ কোটি টাকার প্রকল্পের উদ্যোগ

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post
শিশুর বিকাশ, শিক্ষা ও যত্ন নিশ্চিতে ২৭১ কোটি টাকার প্রকল্পের উদ্যোগ

শিশুর বিকাশ, শিক্ষা ও যত্ন নিশ্চিতে ২৭১ কোটি টাকার প্রকল্পের উদ্যোগ

Discussion about this post

Recommended

ফের ৪ দিন পর রামেক হাসপাতালে ৪ জনের মৃত্যু

রামেকে করোনা ইউনিটে আরও ৫ জনের প্রাণহানি

5 years ago
দিনে স্বল্প সময়ে ঘুমানোর উপকারিতা

দিনে স্বল্প সময়ে ঘুমানোর উপকারিতা

5 years ago
Prev Next

Don't Miss

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

July 2, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

July 2, 2026
দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

July 2, 2026
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

June 28, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In