• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Monday, July 13, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ

চট্টগ্রামের মানুষের জন্যই পূর্ণাঙ্গ এই ক্যান্সার হাসপাতাল

heartbeat 71bd by heartbeat 71bd
February 7, 2022
in সংবাদ, স্বাস্থ্য সংবাদ
0
চট্টগ্রামের মানুষের জন্যই পূর্ণাঙ্গ এই ক্যান্সার হাসপাতাল
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিটডেস্ক 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল আয়োজিত বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভায় সদ্য একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, জনসচেতনতার মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ সম্ভব। সময় থাকতে চিকিৎসা শুরু হলে ঘাতকব্যাধি ক্যান্সার থেকে নিরাময় সম্ভব। চট্টগ্রামের দুই কোটিরও বেশি মানুষের পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করতেই জনগণের টাকায় জনগণের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার কাজ চলছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক আরো বলেন, আমরা ক্যান্সার চিকিৎসায় সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি হাসপাতাল প্রতিষ্ঠা করছি। চট্টগ্রামের মানুষের জন্যই এই হাসপাতাল। চট্টগ্রামের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। তিনি মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউটের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ইতোমধ্যে বহু মানুষই আমাদের অর্থ দিয়েছেন। যা দিয়ে আমরা হাসপাতাল নির্মাণের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি হাসপাতালের জন্য প্রয়োজনীয় ভূমির সংস্থান করে দেয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক আরো বলেন, আমাদের এই হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমে চট্টগ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন। এটি আমাদের কাছে বিশাল অনুপ্রেরণা। নির্ধারিত সময়ের মধ্যে এই হাসপাতাল বাস্তবায়ন হবে এবং ক্যান্সার রোগীরা এখানে সর্বোচ্চ চিকিৎসা সেবা পাবেন ইনশাল্লাহ।
অনুষ্ঠানে ক্যান্সারের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য খায়েজ আহম্মেদ ভূঁইয়া, ডা. ফজল করিম বাবুল, এ এস এম জাফর, চমাশিহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, জেনারেল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খন্দকার বোরহান উদ্দিন, এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলক নন্দী, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবদুল কাইয়ুম, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রজত শংকর রায় বিশ্বাস, চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দা জিনাত আরা নিপুন, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ফাতেমা ইসলাম লিজা, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সামিরা তৌফিক রেশমা। অনুষ্ঠানে চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ফাতেমা ইসলাম লিজা ক্যান্সার হাসপাতালের জন্য ১৪ লাখ টাকার একটি চেক ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এম এ মালেকের নিকট হস্তান্তর করেন।

এর আগে হাসপাতালের কার্যনির্বাহী কমিটি, অনকোলজি বিভাগ, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, ইন্টার্নি চিকিৎসক পরিষদের পক্ষ থেকে একুশে পদকে ভূষিত হওয়ায় আজাদী সম্পাদক এম এ মালেককে ফুলেল শুভেচ্ছা জানান। তার এই সম্মান সমগ্র চট্টগ্রামবাসীর সম্মান বলে উল্লেখ করে চট্টগ্রামের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষকে সম্মানিত করায় প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বিশেষ কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. নুজহাত শারমিন রুহি।

Advertisement Banner
Previous Post

চট্টগ্রাম : করোনা আক্রান্তের হার ১২.৮৪ %

Next Post

‘ডিসেম্বরের মধ্যে সবাই বুস্টার ডোজ পাবে’ : স্বাস্থ্যমন্ত্রী

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post

‘ডিসেম্বরের মধ্যে সবাই বুস্টার ডোজ পাবে’ : স্বাস্থ্যমন্ত্রী

Discussion about this post

Recommended

বিএমইউর এমডি রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-‘এ’ ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ

বিএমইউর এমডি রেসিডেন্সি প্রোগ্রাম ফেজ-‘এ’ ক্লিনিক্যাল পরীক্ষার সূচি প্রকাশ

1 year ago

‘চট্টগ্রামে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ সম্ভাবনা কম’

5 years ago
Prev Next

Don't Miss

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

July 2, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

July 2, 2026
দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

July 2, 2026
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

June 28, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In