• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, June 13, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ

নার্সিং ও মিডওয়াইফারির ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন শুরু

heartbeat 71bd by heartbeat 71bd
January 24, 2022
in সংবাদ, স্বাস্থ্য সংবাদ
0
নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

 হার্টবিটডেস্ক 

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (২৩ জানুয়ারি) বিএনএমসি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘সরকারি প্রতিষ্ঠানে ভর্তির সময় পূরণকৃত ফরম কাগজপত্র সংযুক্ত করে যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে হবে। স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিএনএমসি সফটওয়্যারে নিম্নোক্ত কাগজপত্র স্ক্যান ও আপলোডপূর্বক এন্ট্রি করে প্রিন্টকৃত ফরমের কপি যথাযথ প্রক্রিয়ায় পাঠাতে হবে।’

নিবন্ধনের নিয়ম/শর্তাবলি:

১. ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত নীতিমালার শর্তাদি যথাযথ প্রতিপালনসহ আইন ও বিধি মোতাবেক শিক্ষার্থী নিবন্ধন করতে হবে।

২. বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থী শুধু বিএসসি ইন নার্সিং কোর্সে শিক্ষার্থী নিবন্ধন করতে পারবেন। অপরদিকে ডিপ্লোমা নার্সিং/মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য উত্তীর্ণ হলে ভর্তিকৃত ডিপ্লোমা কোর্স দু`টির যে কোনো একটি কোর্স নিবন্ধন করা যাবে। নিবন্ধিত কোর্স তার জন্য নির্ধারিত থাকবে, যা পরিবর্তন করা যাবে না এবং একাধিক কোর্সে নিবন্ধন করা যাবে না।

৩. নিম্নোক্ত কাগজপত্র গ্রহণ ও স্ক্যান করে আপলোড করতে হবে।

– শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র;
– শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইসএসসি বা সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/গ্রেডশিট/মার্কসিট;
– বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙ্গিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফল;
– জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন; 
– উপরোক্ত কাগজপত্র পরিষ্কারভাবে স্ক্যান করে ‘জেপিজে’ অথবা ‘পিডিএফ’ ফরমেটে কম্পিউটারে সংরক্ষণ করে নিতে হবে, প্রতিটি ফাইলের সাইজ এক এমবি’র কম হতে হবে।

এতে আরও বলা হয়েছে, ‘বিএসসি ইন নার্সিং (পোস্ট বেসিক), সহযোগী কোর্স এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ভর্তিকৃত শিক্ষার্থীদের নিবন্ধন বিগত বছরের ন্যায় সকল তথ্য এন্ট্রি করে ফরম করতে হবে।’

৪. বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তিকৃত বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং, সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স শিক্ষার্থীর বেশির ভাগ তথ্য ভর্তি পরীক্ষার সময় তথ্য হতে নিবন্ধন ফরমে অটোমেটিক পূরণ হবে। বিধায় কর্তৃপক্ষ অনলাইনে স্ব-স্ব প্রতিষ্ঠানে গোপন ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে http://bncdb.bmnc.gov.bd/ পোর্টাল লগ ইন করতে হবে।

– হোম পেজ হতে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশনে প্রবেশ করে প্রাইভেট স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটন দেখাবে, সেখানে ক্লিক করলে ভর্তি পরীক্ষার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির ফরমে প্রবেশ করতে হবে।

– ভর্তির ফরমে আবেদনের সময় প্রদত্ত তথ্য এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর দেখাবে। সেখানে কিছু সংখ্যক ঘর ব্লক থাকবে, যেমন: প্রবেশপত্র ব্যবহৃত ছবি, ভর্তি পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, মেরিট পজিশন, ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, প্রতিষ্ঠানের নাম, কোর্স ও নিজ জেলা ইত্যাদি, যা তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না।

– ফরমে নতুন করে কিছু তথ্য হালনাগাদ করার প্রয়োজন হবে, যেমন: জন্ম নিবন্ধন নম্বর বা জন্মসনদ, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার কিছু অংশ ইত্যাদি।

– কোর্স সিলেকশনকালে বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত কোর্স প্রদর্শিত হবে এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে দুটি কোর্স থেকে প্রয়োজনীয় একটি সিলেক্ট করতে হবে।

– ফরমের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে। পূর্বে স্ক্যানকৃত ফাইলসমূহ আপলোড করা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনের কপি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করতে ব্যর্থ হলে অথবা নতুন করে পূরণকৃত তথ্যে ভুল হলে একই প্রক্রিয়ায় আবার ফরমে প্রবেশ করে তথ্য হালনাগাদ করে নিচে প্রিন্ট ফরম বাটনে ক্লিক করে নিচে প্রিন্ট ফরম বাটনে ক্লিক করে পুনরায় আবেদন ফরম প্রিন্ট করা যাবে।

– অনলাইনে পূরণকৃত ফরমের প্রিন্ট কপি ক্লাস টিচারের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মিলিয়ে (সংশোধন করে) স্বাক্ষর পূর্বক অধ্যক্ষের নিকট জমা দিবেন। বানান ও তথ্য ভুলের ক্ষেত্রে বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে। সংশোধনীয় ক্ষেত্রে নির্ধারিত ফি ও নিয়মাবলি প্রযোজ্য হবে, যা শিক্ষার্থীর ত্রুটি থাকলে শিক্ষার্থীর ত্রুটি থাকলে শিক্ষার্থী প্রদান করবে অথবা প্রতিষ্ঠানের ত্রুটি থাকলে তা কর্তৃপক্ষের উপর অর্পিত হবে।

সকল কোর্সের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি সাতশ’ টাকা হারে সকল শিক্ষার্থীর ফি- একত্রে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’র অনুকূলে একত্রে একটি ‘অনলাইন জমা স্লিপ’র মাধ্যমে প্রাইম ব্যাংকের যে কোন শাখায় জমা দিতে হবে। যে জেলায় প্রাইম ব্যাংক সুবিধা নেই কেবল সে সব ক্ষেত্রে ‘ব্যাংক ড্রাফট/পে অর্ডার’ জমা দিতে হবে। ক্রমিক নম্বর, শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, ভর্তি পরীক্ষার রোল ও টেস্ট স্কোর (প্রাপ্ত নম্বর/মার্ক)-সহ পূর্ণাঙ্গ তালিকা এবং টাকা জমা রশিদ অগ্রবর্তী পত্রসহ আগামী ৬ ফেব্রুয়ারি মধ্যে জমা নিশ্চিত করতে হবে।

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য বিএনএমসির প্রেসিডেন্ট, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, মহাপরিচালক, সকল অধ্যক্ষ/ইনচার্জ, নার্সিং/মিডওয়াইফারি ইনস্টিটিউট/কলেজ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

Advertisement Banner
Previous Post

মমতার উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা

Next Post

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে করণীয়

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে করণীয়

ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে করণীয়

Discussion about this post

Recommended

চট্টগ্রামে করোনায় আরো ১০ জনের মৃত্যু ,শনাক্ত ৭৮৩

5 years ago
রোগ নিয়ন্ত্রণে নিয়মিত পানির মান পরীক্ষার সুপারিশ

রোগ নিয়ন্ত্রণে নিয়মিত পানির মান পরীক্ষার সুপারিশ

4 years ago
Prev Next

Don't Miss

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

June 13, 2026
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

June 13, 2026
পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

June 13, 2026
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

April 17, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In