হার্টবিট ডেস্ক
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, গতকাল সকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৬৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৭ জন।
বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৭২ জন।








Discussion about this post