হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
রোববার (১০ অক্টোবর) বিএসএমএমইউর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো. আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আগামী ২০ অক্টোবর ২০২১ তারিখে পবিত্র ইদ-ই মিলাদুন্নবী হওয়ায় ডিপ্লোমা জুলাই ২০২১ সেশনের সকল অপস, ক্লিনিক্যাল ও ওরাল পরীক্ষা ২০ অক্টোবরের পরিবর্তে ১৯ অক্টোবর ২০২১ তারিখ অথবা স্ব-স্ব বিভাগের সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।’
আদেশের অনুলিপি বিএসএমএমইউর সকল বিভাগের ডিন, চেয়ারম্যান, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতাল পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।








Discussion about this post