হার্টবিট ডেস্ক
করোনা মোকাবিলায় চার হাজার সহকারী সার্জন নিয়োগের সুপারিশ করে ৪২তম বিসিএস (বিশেষ) এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ স্বাক্ষরিত ওই ফলাফলে বলা হয়েছে, ‘৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এ উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত সহকারী সার্জনের চার হাজার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীদেরকে মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হলো।’
গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ছয় হাজার ২২ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এর আগে গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৫৬৫ জন। গত ২৬ ফেব্রুয়ারি ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।







Discussion about this post