হার্টবিট ডেস্ক
দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির আজ রোববার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।
একটি সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ সভায় অংশ নেন। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘করোনা পরিস্থিতি ক্রমাগতভাবে কমবে বলেই আমরা আশা করছি। সে হিসাবে আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক অনুমোদন মিলেছে।’
গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।
সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতিআসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন শিক্ষার্থী।
গত ২৩ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়,
লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।







Discussion about this post