হার্টবিট ডেস্ক
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এএইচএম সালেহীনকে মারধরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগে উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- কামরুজ্জামান, জুয়েল, রানা দে ও শরীফ। এদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সালেহীনকে বাসা থেকে তার মায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা আনতে বলেন। তখন সালেহীন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে বলে জানান। আগামীকাল বাসায় গিয়ে নমুনা এনে পরীক্ষা করে দিবেন বলে জানান। তখন যুবলীগ নেতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। মঙ্গলবার রাতেই এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।’






Discussion about this post