হার্টবিট ডেস্ক
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) সকল অনলাইন ক্লাস স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সরসারি ক্লাস কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এসব ক্লাস পরিচালনা করা হচ্ছিল।
মঙ্গলবার (৬ জুলাই) কুমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল আজাদ স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জনানো হয়।
এতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য করাণবশত আগামী ৭ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাসগুলো স্থগিত থাকবে।’
এর আগে গত ৫ জুন স্বাস্থ্য করোনা পরিস্থিতি বিবেচনায় কুমিল্লা মেডিকেল কলেজের মোট ১০৪ জন শিক্ষক ও চিকিৎসককে দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে বদলি করা হয়েছে।






Discussion about this post