হার্টবিট ডেস্ক
গণটিকার রেজিস্ট্রেশন শুরু হলেও, একসাথে সবাই চেষ্টা করায় নিবন্ধন করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
দেশে দিন দিন বেড়ে চলেছে করোনার সংক্রমণ। সেই সাথে বাড়ছে মৃত্যু। অবহেলার কারণে দেরিতে হাসপাতালে আসায় মৃত্যু কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বলেন,’ডাক্তারের কাছে যখন আসছেন তখন তাদের অনেকেরই অক্সিজেন সেচুরেশন ৫০ পার্সেন্টের নীচে থাকছে। আপনারা জানেন যে, মস্তিস্কে অক্সিজেন সেচুরেশন যদি অনেক সময় ধরে কম থাকে তবে ব্রেইন ডেথ এমনিই হয়ে যায়। তাদেরকে সামাল দেয়া বেশ কঠিন কাজ। এই লকডাউনের মধ্যে লোকজোন কিভাবে বেরুচ্ছে? স্বাস্থ্যবিধি মানছে না। সেটা হতে থাকলে তো আসলেই পরিস্থিতি খারাপ হবে।’
এদিকে, হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকটের আশংঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। গণটিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তবে নিবন্ধনের জন্য সবাই একসাথে চেষ্টা করায় সার্ভারে সমস্যা হচ্ছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন,’একসঙ্গে অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে সার্ভারে চাপ থাকবে। শুরুতে এ সমস্যা হলেও , যত দিন গড়াবে সে চাপটি কিন্তু কমে যাবে।’






Discussion about this post