• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Wednesday, July 22, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home আপনার স্বাস্থ্য

টিকা পেতে নিবন্ধন করতে হবে যেভাবে

heartbeat 71bd by heartbeat 71bd
January 21, 2021
in আপনার স্বাস্থ্য, শীর্ষ সংবাদ
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিট ডেস্ক

স্মার্ট ফোনে সুরক্ষা অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কি না তা জানিয়ে নিবন্ধন করতে হবে। যাদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই, তারা যাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে।

করোনার টিকার জন্য অনিশ্চয়তা কাটল। ৭০ লাখ টিকা দেশে আসা সময়ের অপেক্ষা মাত্র।

দেশে টিকা আসার আগেই প্রয়োগের বিষয়ে নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে। আগেই জানানো হয়েছে, অনলাইনে নিবন্ধন করতে হবে টিকা পেতে আগ্রহীদের।

এই নিবন্ধনের জন্য তৈরি হয়েছে ‘সুরক্ষা’ নামে অ্যাপ। এতে নিজের নাম ও তথ্য নিবন্ধন করা যাবে বৃহস্পতিবার থেকে। এটা অবশ্য পরীক্ষামূলক।

পরীক্ষায় উৎরে গেলে ২৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে অ্যাপটি। আর পরদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক নিবন্ধন।

টিকাদান কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে।

যে প্রক্রিয়ায় নিবন্ধন

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সুরক্ষা অ্যাপে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে।

ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখের পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কি না, পেশা কী- তাও জানাতে হবে।

স্মার্ট ফোনে ইন্টারনেট সংযুক্ত করে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অ্যাপে তথ্য দিলে টিকার আপডেট সম্পর্কে গ্রহীতাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিশ্বের বিভিন্ন দেশ টিকা বিতরণ করতে এই প্রযুক্তি ব্যবহার করেছে। কারা আগে টিকা পাবেন, সেই অগ্রাধিকারের তালিকাটি প্রতিষ্ঠান ও সংগঠন থেকেও সংগ্রহ করা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘সুশৃঙ্খলভাবে টিকা দিতে অনলাইনে নিবন্ধন করা হচ্ছে। অ্যাপের মাধ্যমে নিবন্ধনের কারণে সব তথ্য সার্ভারে সংরক্ষিত থাকবে। কারা কোন সময়ে টিকা পাবেন তাও অ্যাপের মাধ্যমে জানা যাবে।’

একেকজনকে টিকা দেয়া হবে দুটি করে। খুরশীদ আলম জানান, প্রথম ডোজ দেয়ার পর দ্বিতীয় ডোজ কবে দেয়া হবে সেটা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

যাদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই?

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা  বলেন, যাদের মোবাইল বা ইন্টারনেট সুবিধা নেই তারা ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে গিয়ে নিবন্ধন করবে।

এ সময় সঙ্গে এনআইডি নম্বর নিয়ে যেতে হবে। এক্ষেত্রে বিধবা বা বয়স্কভাতা পান এমন তালিকাও সংগ্রহ করে দেখা হবে।

টিকা দেয়ার আগে নিবন্ধন নিয়ে সারাদেশে ব্যাপক প্রচারও চালানো হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘করোনার টিকা প্রয়োগের কর্মসূচি স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের জন্য সুরক্ষা প্লাটফর্ম নামে অ্যাপ বানিয়েছি। এই কাজে আইসিটি বিভাগের সঙ্গে বেসিস ও এটুআই যুক্ত আছে। অ্যাপটি আমাদের নিজস্ব জনবল বানিয়েছে। এজন্য আমাদের কোন অর্থ ব্যয় হয়নি।’

টিকা আসবে কোত্থেকে, কী পরিমাণ লাগবে?

ভারত থেকে আসা টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান কার্যালয়, কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) এবং রাজধানীর তেজগাঁওয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির নিজস্ব সংরক্ষণাগারে রাখা হবে।

এসব টিকা ওয়াক ইন কুলে (ছোট ঘরের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ) রাখা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি সারাদেশে এক সঙ্গে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

সেই হিসেবে দেশের প্রায় আট থেকে নয় কোটি মানুষকে টিকাদানের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ছয় মাসের মধ্যে ভারতের সিরাম থেকে আসবে তিন কোটি ডোজ, ভারত সরকারের উপহার হিসেবে আসছে ২০ লাখ ডোজ, আবার সারা বিশ্বে ন্যায্যতার ভিত্তিতে টিকা বিতরণে আন্তর্জাতিক জোট কোভ্যাক্স থেকে পৌনে সাত কোটি টিকা পাওয়ার কথা রয়েছে। এর বাইরে অন্যান্য দেশের সফল টিকা আমদানির চেষ্টাও অব্যাহত রয়েছে।

তবে টিকা কার্যক্রমের বাইরে থাকবে পাঁচ থেকে ছয় কোটিরও বেশি মানুষ। এর কারণ, জটিল রোগে আক্রান্ত, গর্ভবতী ও ১৮ বছরের নিচে কাউকে টিকা না দেয়ার সিদ্ধান্ত। বিশ্বস্বাস্থ্য সংস্থার নীতিমালাতেই এই বিষয়টি রয়েছে।

বাংলাদেশে মধ্যে ৫০ লক্ষাধিক গর্ভবতী রয়েছেন। আর অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা মোট জনগোষ্ঠীর প্রায় ৩৭ শতাংশ। প্রবাসে আছেন আরও এক কোটির বেশি মানুষ।

ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন এমন ব্যক্তি, করোনায় আক্রান্ত এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা একেবারেই নেই, তাদেরকেও এই মুহূর্তে টিকা দেয়া হবে না।

Advertisement Banner
Previous Post

ডা. সাহেনা আকতার চমেকের নতুন অধ্যক্ষ

Next Post

করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post
মৃগীরোগের চিকিৎসায় আধুনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে :স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকাদান শুরু ৮ ফেব্রুয়ারি: স্বাস্থ্যমন্ত্রী

Discussion about this post

Recommended

করোনার বুস্টার ডোজের আওতায় দুই কোটি ৮৩ লাখ মানুষ

4 years ago
পেইনকিলারে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে , খেয়ালখুশি মতো খাওয়া যাবে না: বিএসএমএমইউ উপাচার্য

পেইনকিলারে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে , খেয়ালখুশি মতো খাওয়া যাবে না: বিএসএমএমইউ উপাচার্য

4 years ago
Prev Next

Don't Miss

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

July 2, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

July 2, 2026
দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

July 2, 2026
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

June 28, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In