• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, June 13, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ বিশেষজ্ঞ ভাবনা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস ২০২১

heartbeat 71bd by heartbeat 71bd
June 10, 2021
in বিশেষজ্ঞ ভাবনা, সংবাদ
0
বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস ২০২১
0
SHARES
35
VIEWS
Share on FacebookShare on Twitter

ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

আজ ১০ জুন, আন্তর্জাতিক ন্যাশ দিবস। বিশ্ব যখন কোভিড অতিমারিতে ব্যতিব্যস্ত, তখন অজান্তেই আড়ালে চলে গেছে অন্য প্যান্ডেমিকটি যা পৃথিবীব্যপি দাপিয়ে বেড়াচ্ছে গত বেশ কয়েক দশক ধরে। ধারণা করা হয় পৃথিবীর ১৫ শতাংশের মত মানুষ এই ফ্যাটি লিভারে আক্রান্ত, যার থামাথামির কোন লক্ষণ অপাতত আমাদের সামনে দৃশ্যমান নয়। জটিল সব অংক, বিজ্ঞানের ভাষায় যার নাম ম্যাথেমিটিক্যাল মডেলিং, বলছে ২০৩০ নাগাদ কমার বদলে ফ্যাটি লিভার বিশ্বব্যাপি বৃদ্ধি পাবে ৬০ শতাংশের মত। বাংলাদেশও এর কোন ব্যতিক্রম ঘটছে না। একটা সময় ছিল যখন হেপাটাইটিস বি ভাইরাস ছিল এদেশে লিভার সিরোসিস আর লিভার ক্যান্সারের মত লিভারের জটিল যত রোগের এক নম্বর কারন, এখনও তাই। পরিবর্তনের ছোয়াটা লেগেছে দ্বিতীয় স্থানটিতে। হেপাটাইটিস সি ভাইরাসকে হটিয়ে এখন এই জায়গাটি ফ্যাটি লিভারের দখলে।

প্রশ্ন দাঁড়ায় লিভারের চর্বিকে আমরা কখন ফ্যাটি লিভার বলবো আর ফ্যাটি লিভার মানেই কি বিনা মেঘে বজ্রপাত কি না? লিভারে এমনিতেও অল্প-স্বল্প কিছু চর্বি জমা থাকে। আর শরীরের প্রয়োজনে সেই সঞ্চিত চর্বি থেকে শরীরকে শক্তির যোগান দেয় লিভার। কিন্তু বাংলায় যেমনটি বলে, ‘বেশি ভালো, ভালো না’, ঠিক তেমনি বাড়তি চর্বিও লিভারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর লিভারে বাড়তি চর্বি যেমন জমতে পারে অতিরিক্ত শর্করা বা চর্বি জাতীয় খাবার খেলে, তেমনি চর্বি জমতে পারে যারা মেদবহুল তাদেরও লিভারে।

পাশাপাশি ডায়াবেটিস, ডিজলিপিডিমিয়া, হইপোথাইরয়ডিজম, পলিসিস্টিক ওভারি আর হেপাটাইটিস সি আক্রান্ত রোগীদের লিভারেও চর্বি জমে। আর এই যে যাদের লিভারে জমলো বাড়তি চর্বি, অর্থাৎ যারা ফ্যাটি লিভারের রোগী, তাদের সবার না হলেও কারো কারো লিভারে ঐ বাড়তি চর্বির জন্য দীর্ঘ মেয়াদে প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস দেখা দিতে পারে যার গাল ভরা নাম ‘নন-এ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস’, সংক্ষেপে ‘ন্যাশ’। এই ন্যাশের রোগীদেরই কারো কারো লিভার একটা সময় পুরোপুরি অকেজো হয়ে যায়, যাকে আমরা লিভার সিরোসিস বলি। আর যাদের লিভার সিরোসিস হয় তাদের কারো কারো হতে পারে লিভারে ক্যান্সারও।

 এদেশে লিভার বিশেষজ্ঞরা ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস’ উদযাপনের মাধ্যমে দিবসটির মূল প্রতিপাদ্যটি একদিকে যেমন আরো ভালোভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়, তেমনি জাতির পিতার শতবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনও আমাদের অন্যতম উদ্দেশ্য। কারণ তিনি সেদিন ছিলেন বলেই আজ আমরা আছি! 

ফ্যাটি লিভারের সবচাইতে কার্যকর চিকিৎসাটির নাম ‘লাইফ স্টাইল মডিফিকেশন’ বা ‘যাপিত জীবনযাত্রার পরিবর্তন’। অতিরিক্ত শর্করা আর চর্বি জাতীয় খাবারগুলো না খেয়ে আর পাশাপাশি সপ্তাহে অন্তত পাঁচটি দিন আধ ঘন্টা করে হেঁটে আমরা আমাদের লিভারটাকে ফ্যাট মুক্ত রাখতে পারি। পাশাপাশি যে সব রোগের কারণে লিভারে জমে অতিরিক্ত চর্বি সে সব রোগেরও চিকিৎসা করতে হবে। সঙ্গে ব্যবহার করা যায় ওবিটাকলিক এসিড, পায়োগ্লিটাজোন, ভিটামিন ই, ওমেগা ৩ ফ্যাটি এসিডের মতন ওষুধগুলো, যেগুলো রোগ আর রোগীর অবস্থা ভেদে ভালই কাজ করে। আর চিকিৎসার আগে যেহেতু রোগ নির্ণয়টা জরুরি, তার জন্য একটা ভালো এবডোমিনাল আল্ট্রাসাউন্ড আর ফাইব্রোস্ক্যান খুবই কার্যকর।

তবে মনে রাখতে আর দশটি রোগের মতই ফ্যাটি লিভারের ক্ষেত্রেও চিকিৎসার চেয়ে প্রতিরোধই উত্তম। আর এর জন্য চাই জনসচেতনতা। বলাই বাহুল্য আমরা বারবার মার খেয়ে যাই এই জনসচেতনতার জায়গাটায় এসে। এবং এই কথাটি শুধু বাংলাদেশের জন্যই নয় বরং সাড়া বির বেলাতেই প্রযোজ্য। এই প্রেক্ষাপটে ২০১৮ সালের ৫ জুন গ্লোবাল লিভার ইন্সটিটিউটের উদ্যেগে সাড়া বিশ্বের ১৫০ জন লিভার বিশেষজ্ঞের স্বাক্ষরিত একটি প্রেস রিলিজ ওয়াশিংটন, প্যারিস ও লন্ডন থেকে একযোগে প্রচারের মাধ্যমে ‘আর্šÍজাতিক ন্যাশ দিবসের’ যাত্রা শুরু। বাংলাদেশ থেকে ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর আর আমার সুযোগ হয়েছিল এই ১৫০ জনের দুজন হয়ে এই প্রেস রিলিজটিতে স্বাক্ষর করার।

সেই থেকে প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেজ বাংলাদেশ, বিএসএমএমইউ হেপাটোলজি এ্যালমনাই এসোসিয়েশন আর ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশের মত লিভার বিশেষজ্ঞদের মূলধারার পেশাভিত্তিক এবং সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক ন্যাশ দিবস পালন করে আসছে। উদ্দেশ্য আর কিছু না, মানুষকে লিভারের এই নিরব ঘাতকটি সম্বন্ধে আরেকটুখানি সচেতন করে তোলা।

গত বছরের মত এ বছরও এই দিবসটি মুজিব বর্ষে পড়েছে। আমাদের অনুরোধে সাড়া দিয়ে গ্লোবাল লিভার ইন্সটিটিউট এদেশে এই দিবসটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস হিসেবে উদযাপনে সাদরে সম্মতি দিয়েছে। সম্মতি পাওয়া গেছে জাতির পিতার জন্ম শতবার্ষিকী বাস্তবায়নে গঠিত জাতীয় কমিটিরও। এদেশে লিভার বিশেষজ্ঞরা ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক ন্যাশ দিবস’ উদযাপনের মাধ্যমে দিবসটির মূল প্রতিপাদ্যটি একদিকে যেমন আরো ভালোভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে ছড়িয়ে দিতে চায়, তেমনি জাতির পিতার শতবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনও আমাদের অন্যতম উদ্দেশ্য। কারণ তিনি সেদিন ছিলেন বলেই আজ আমরা আছি!

লেখক : চেয়ারম্যান, লিভার বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ।

Advertisement Banner
Previous Post

মার্কিনিদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

Next Post

দেশে ১ কোটি ৫৪ হাজার ৪৩ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post

দেশে ১ কোটি ৫৪ হাজার ৪৩ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন

Discussion about this post

Recommended

তামাকে আসক্ত পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ

তামাকে আসক্ত পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ

5 years ago
গ্লকোমা রোগ; অচেতনতায় চিরতরে অন্ধ হওয়ার আশঙ্কা

গ্লকোমা রোগ; অচেতনতায় চিরতরে অন্ধ হওয়ার আশঙ্কা

5 years ago
Prev Next

Don't Miss

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

June 13, 2026
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

June 13, 2026
পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

June 13, 2026
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

April 17, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In