হার্টবিট ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জানুয়ারি-২০২১ শিক্ষাবর্ষের এফসিপিএস পার্ট-২ এর সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ৬৫ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রসুল আমিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জানুয়ারি-২০২১ শিক্ষাবর্ষের এফসিপিএস পার্ট-২ এর সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির নিমিত্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে উক্ত ৬৫ জন সরকারি ও আর্ম ফোর্সেস শিক্ষার্থীগদের যোগদান গৃহীত হয়েছে।
এদের মধ্যে ৪২ জন অবস অ্যান্ড গাইনী, ১৬ জন সার্জারি, চারজন অটোল্যাংগোলজি, দুইজন অ্যানেসথেসিওলজি এবং একজন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে যোগদদান করবেন।







Discussion about this post