হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
আজ রোববার (০৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, রাজশাহীর একজন, নাটোর একজন ও চুয়াডাংগার একজন রয়েছেন। মৃতদের মধ্যে চাপাইনবাবগঞ্জের দুইজন পজিটিভ ছিলেন। অন্য চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
তিনি আরও বলেন, রামেক হাসপাতালে ভর্তি আছেন ২৩৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। এরমধ্যে আটজন চাঁপাইনবাবগঞ্জের, ১৮ জন রাজশাহীর, নওগাঁর তিনজন ও নাটোরের একজন। আইসিইউতে আছেন ১৬ জন।




Discussion about this post