হার্টবিট ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন।
আজ রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চারজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫২ জন রয়েছেন।
এতে আরও বলা হয়, এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চার হাজার ৫৬৮ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৯০০ জন। যার মধ্যে ৬২ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক তিন শতাংশ নারী। এই বছর নয়জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এক জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জনে। একই সময়ে ডেঙ্গুজনিত কারণে ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং ওই বছরে এ রোগে প্রাণ হারান ৫৭৫ জন। পরিসংখ্যান বলছে, আক্রান্তের সংখ্যা প্রায় একই থাকলেও ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যুর হার আগের বছরের তুলনায় কমেছে।







Discussion about this post