হার্টবিট ডেস্ক
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি প্রথমবারের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি এওয়াক ক্র্যানিওটমির সাহায্যে ব্রেইন টিউমারের সফল সার্জারি সম্পন্ন করেছে। হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দল এ সার্জারি পরিচালনা করেন।
ব্রেইন টিউমার সার্জারিতে সাফল্য অর্জন উপলক্ষ্যে হসপিটাল অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. মো. আনিসুল ইসলাম খান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, ৩৬ বছর বয়সী রোগী মো. নুরুল মাসুদ (উখিয়ার বাসিন্দা পেশায় একজন শিক্ষক) বেশ কিছুদিন ধরে খিঁচুনি এবং বাম হাতের দুটো আঙ্গুলে অসাড়তায় ভুগছিলেন। মাঝে মাঝে খিঁচুনি এতো তীব্র হতো যে, জিহ্বাও কেটে যেত। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ব্রেইনের এমআরআই করে ব্রেইন টিউমার শনাক্ত হয়। গত ২৫ আগস্ট সার্জারি করা হয়। অপারেশন চলাকালীন রোগী স্বাভাবিক আলাপচারিতা চালিয়ে যান এবং বাম হাত-পা নাড়াতে সক্ষম ছিলেন। সার্জারি প্রক্রিয়া শেষে গত ৩০ আগস্ট রোগীকে ছাড়পত্র দেওয়া হয় এবং ৩ সেপ্টেম্বর মাথার সেলাই কাটা হয়। রোগী বর্তমানে সুস্থ আছেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, এবার ব্রেইন টিউমার সার্জারির আধুনিক প্রযুক্তি এওয়াক ক্র্যানিওটমি ব্যবহারে সাফল্য অর্জন করলো আমাদের হাসপাতালের দক্ষ ও অভিজ্ঞ নিউরোসার্জারি দল। এটা হাসপাতালের জন্য গর্বের।







Discussion about this post