হার্টবিট ডেস্ক
রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে।
তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা খুব শিগগিরই টিকা দেওয়া শুরু করবো। কারণ ইতোমধ্যে দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে গেছে।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউ এইচও) সঙ্গে আমরা আলোচনা করলে তারা বলেছেন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শুধু মাত্র ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া যাবে।






Discussion about this post