• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, July 2, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

heartbeat 71bd by heartbeat 71bd
July 2, 2026
in শীর্ষ সংবাদ, সংবাদ
0
সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

হার্টবিট ডেস্ক

দেশের সরকারি হাসপাতালে প্রথমবারের মতো গর্ভস্থ শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন (ইনট্রা ইউটেরিন ফিটাল ব্লাড ট্রান্সফিউশন বা আইইউটি) করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মা ও গর্ভস্থ শিশুর বিশেষায়িত চিকিৎসা ইউনিটে এই জটিল ও জীবনরক্ষাকারী চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়।

এই চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফিটো ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন। তার সঙ্গে ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুলতানা আফরোজ, অধ্যাপক ডা. ইসরাত জাহান ও অধ্যাপক ডা. খালেদুন্নেসা। এ ছাড়া শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আইনুল ইসলাম খান, এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. রেহান উদ্দিন খান, ডা. নোমান, ডা. শরীফ, রক্ত সঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান এবং হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মির্জা গোলাম সারওয়ার চিকিৎসাটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ডা. খন্দকার শেহনীলা তাসমিন বলেন, রক্তের গ্রুপজনিত জটিলতার কারণে গর্ভস্থ শিশুর শরীরে মারাত্মক রক্তস্বল্পতা দেখা দিলে তার জীবন রক্ষায় গর্ভের ভেতরে ভ্রূণের শরীরে রক্ত সঞ্চালন (আইইউটি) করা হয়। আল্ট্রাসাউন্ডের সহায়তায় গর্ভের ভেতরে শিশুর নাভির রক্তনালীতে নিরাপদভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে চিকিৎসাটি সম্পন্ন করা হয়।

তিনি বলেন, গর্ভস্থ শিশুর শরীরে রক্ত সঞ্চালন অত্যন্ত আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি। মা ও গর্ভস্থ শিশুর রেসাস (আরএইচ) রক্তের গ্রুপের অসামঞ্জস্য, তীব্র রক্তস্বল্পতা, শরীরে অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়া কিংবা অন্যান্য জটিলতায় গর্ভের শিশুর জীবন ঝুঁকির মুখে পড়লে এই চিকিৎসা দেওয়া হয়। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে গর্ভস্থ শিশুর মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয় এবং নিরাপদভাবে গর্ভকাল আরও কিছুদিন বাড়ানো যায়।

তিনি আরও জানান, চিকিৎসা পাওয়া রোগীর ক্ষেত্রে মায়ের রক্তের গ্রুপ ছিল আরএইচ নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ আরএইচ পজিটিভ। ফলে গর্ভস্থ শিশুর রক্তের গ্রুপ বাবার মতো আরএইচ পজিটিভ হওয়ায় মায়ের শরীরে তৈরি হওয়া প্রতিরোধী অ্যান্টিবডি শিশুর লোহিত রক্তকণিকা ধ্বংস করতে শুরু করে। এতে শিশুর হিমোগ্লোবিন দ্রুত কমে গিয়ে গুরুতর ভ্রূণজনিত রক্তস্বল্পতা দেখা দেয়।

তিনি বলেন, রোগীর অবস্থা মূল্যায়নের পর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড সভা করে এই চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিশেষভাবে প্রস্তুত ও উচ্চমানের পরীক্ষার মাধ্যমে নিরাপদ রক্ত সংগ্রহ করা হয়। আল্ট্রাসাউন্ডের সহায়তায় গর্ভস্থ শিশুর নাভির শিরায় রক্ত সঞ্চালন করা হয়। চিকিৎসা সফল হওয়ার পর ধীরে ধীরে শিশুর নড়াচড়া স্বাভাবিক হয়ে আসে। বর্তমানে মা ও গর্ভস্থ শিশু দুজনই সুস্থ আছেন।

ডা. শেহনীলা তাসমিন বলেন, সাধারণত প্রথম গর্ভধারণে এ ধরনের জটিলতা কম দেখা যায়। তবে প্রথম সন্তান যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে মায়ের শরীরে ওই রক্তের বিরুদ্ধে প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে পারে। পরবর্তী গর্ভধারণে গর্ভস্থ শিশুও আরএইচ পজিটিভ হলে সেই অ্যান্টিবডি শিশুর লোহিত রক্তকণিকা ধ্বংস করে গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, এই জটিলতা প্রতিরোধে প্রথম সন্তান জন্মের পর কিংবা গর্ভপাত, জরায়ুর বাইরে গর্ভধারণ অথবা গর্ভাবস্থায় রক্তক্ষরণের মতো ঘটনায় নির্ধারিত সময়ের মধ্যে অ্যান্টি ডি প্রতিরোধী ইনজেকশন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মায়ের শরীরে ক্ষতিকর অ্যান্টিবডি তৈরি হওয়ার ঝুঁকি কমে যায় এবং পরবর্তী গর্ভধারণে শিশুকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকরভাবে অনুসরণ করায় এ ধরনের জটিলতা তুলনামূলক কম দেখা যায়। তবে বাংলাদেশে এখনও প্রতিবছর প্রায় ৮ থেকে ১০ জন রোগী এ ধরনের জটিলতা নিয়ে আসেন। গর্ভাবস্থাতেই তাদের যথাসময়ে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারলে অনেক গর্ভস্থ শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই সাফল্যের মাধ্যমে ভবিষ্যতে রক্তের গ্রুপজনিত জটিলতাসহ গর্ভস্থ শিশুর বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গর্ভবতী নারীরা দেশের সরকারি হাসপাতালেই উন্নতমানের বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে জন্মের আগেই রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের মাধ্যমে মা ও অনাগত শিশুর সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাবে হাসপাতালটি।

Advertisement Banner
Previous Post

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

heartbeat 71bd

heartbeat 71bd

Discussion about this post

Recommended

ঢাকায় আরও পাঁচ অবৈধ হাসপাতাল বন্ধ

ডায়রিয়া প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

4 years ago

২৪ ঘন্টায় করোনায় ২৩ মৃত্যু, নতুন রোগী ৬৯৪ জন

5 years ago
Prev Next

Don't Miss

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

সোহরাওয়ার্দী হাসপাতালে প্রথমবার গর্ভের শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন

July 2, 2026
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯

July 2, 2026
দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দেশে ২ কোটি ২৩ লাখ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

July 2, 2026
এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্যন্ত ভালো: স্বাস্থ্যমন্ত্রী

June 28, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In