হার্টবিট ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক ও ট্রমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল কাদের জসিম।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডা. আব্দুল কাদের ছিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। শেবাচিম ছাত্র সংসদের সাবেক প্রোভিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






Discussion about this post