হার্টবিট ডেস্ক
ভারতে আশঙ্কাজনকভাবে ছড়াচ্ছে রেসপিরেটরি সিনসিশ্যাল (আরএস) ভাইরাস। সদ্যোজাত থেকে দুই বছরের শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। খবর এনডিটিভির।
ভারতের পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের চিকিৎসকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, ডেঙ্গুর মধ্যেই ভারতে আরএস ভাইরাস ছড়াচ্ছে। এই রোগের উপসর্গ হচ্ছে- হালকা জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, মাথা ব্যাথা, খাওয়ার ইচ্ছা কমে যাওয়া। এছাড়া ফুসফুস ও শ্বাসনালিতে সংক্রমণ, যা আক্রান্তদের পরবর্তীতে নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের দিকে মোড় নেয়। এতে শ্বাসকষ্ট শুরু হয়। পরে ভেন্টিলেটর ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বেডের প্রয়োজন হয়।
এ বিষয়ে ভারতের শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, এই ভাইরাস বড় আকারের রূপ নিয়েছে। অক্টোবর মাস থেকে এই ভাইরাসের সংক্রমণ বাড়ছে। এতে ঝাঁকে ঝাঁকে হাসপাতালে রোগী আসছে। এদের মধ্যে খুব খারাপ অবস্থায় শিশুরা আসছে।








Discussion about this post