হার্টবিট ডেস্ক
দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফারসহ তিন হাজার সৃজিত পদ সংরক্ষণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পার-৪ অধিশাখা) রোকেয়া বেগম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে স্বাস্থ্য সেবা বিভাগের ২০২১ সালের ৮ আগস্ট ৪৫.০০.০০০০.১৫০.১৫.০৩৮.১৯ (অংশ)-৫৫৮ স্মারকে অনুবৃত্তিক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত ২০০৩ সালের ৩ মে মপবি/ক:বি:শা/কপগ/-১১/২০০১-১১১ সংখ্যক আদেশে প্রদত্ত ক্ষমতাবলে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে বিভিন্ন হাসপাতাল/মেডিকেল কলেজ হাসপাতালের জন্য মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফারের সৃজিত তিন হাজার পদ ১ জুন ২০২২ হতে ৩১ মে ২০২৩ পর্যন্ত নিয়মিত সংরক্ষণে সরকারি মঞ্জরি জ্ঞাপন করছি।’
উল্লিখিত কর্মচারীদের ব্যয়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড হতে মিটানো হবে। বরাদ্দকৃত বাজেট হতে এ ব্যয় মিটানো হবে’, নোটিসে উল্লেখ করা হয়েছে।
সৃজিত পদ
মেডিকেল টেকনোলজিস্ট ১২০০ জন, মেডিকেল টেকনিশিয়ান ১৬৫০ জন এবং কার্ডিওগ্রাফার ১৫০ জন।
বেতন
মেডিকেল টেকনোলজিস্ট ১২৫০০-৩০২৩০/- গ্রেড-১১, মেডিকেল টেকনিশিয়ান ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬ এবং কার্ডিওগ্রাফার ৯৩০০-২২৪৯০/- গ্রেড-১৬।







Discussion about this post