হার্টবিট ডেস্ক
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীগণের ভর্তির নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত এক ভর্তির নির্দেশনা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে।
ভর্তি শুরু: আগামীকাল মঙ্গলবার (৭ জুন) থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে ২১ জুন পর্যন্ত।
ক্লাস শুরু : সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একযোগে সোমবার (১ জুলাই) ক্লাস শুরু হবে।








Discussion about this post