হার্টবিট ডেস্ক
সীতাকুণ্ডে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিদগ্ধদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল রোববার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এবং বেক্সিমকো লি. এর সৌজন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা সামগ্রী দেওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানের হাতে এসব চিকিৎসা সামগ্রী তুলে দেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মেডিকেল কমিটির চেয়ারম্যান লায়ন মনজুর আলম মঞ্জু।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের যেকোনো দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এখানেও তার ব্যতিক্রম হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘটনার পরপরই তাৎক্ষণিক ঔষধ প্রদানের জন্য মেডিকেল কমিটিকে দায়িত্ব দেন।
এছাড়া ঘটনার পর থেকে তিনি খোঁজ খবর রাখছেন এবং হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি যারা এই দুর্যোগপূর্ণ সময়ে পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানান।








Discussion about this post