হার্টবিট ডেস্ক
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন ও ইনস্টিটিউশনাল প্রাকটিস চালু করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ শনিবার (১ জানুয়ারি) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে প্রতিষ্ঠানটির সকল অনুষদের ডিন ও চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি।
এ সময় অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য হল তৈরি করা, একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা, সেন্ট্রাল এলামনাই গঠন করা ও রেসিডেন্সি প্রোগ্রাম জোরদার করার নির্দেশনাও দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান প্রমুখ।






Discussion about this post