হার্টবিট ডেস্ক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের তৈরি টিকা দেবে যুক্তরাষ্ট্র।
আজ বৃস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে।
ব্লিনকেনের সভাপতিত্বে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের পাশাপাশি আরও ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।







Discussion about this post