হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ২২ জন। এ সময় করোনায় একজনের মৃত্যুও হয়েছে।
রোববার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৭টি ল্যাবে এক হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ১৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১.৯১ শতাংশ।
চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৩৮ জন, বাকি ২৮ হাজার ১৭৬ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯১ জনের।







Discussion about this post