হার্টবিট ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন। আর এ মাসে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫১ জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৭৫ জন, আর বাকি ১৭০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
অধিদফতর জানায়, এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজার ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ৭০৮ জন।








Discussion about this post