হার্টবিট ডেস্ক
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা এবং একজনের করোনা উপসর্গ ছিলো।
শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এদের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৭৪ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৮৪ শতাংশ। জেলায় করোনায় শনাক্তের হার কমছে বলে জানা গেছে।






Discussion about this post