হার্টবিট ডেস্ক
চলমান করোনা মহামারিতে মাঠপর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন ৭১টি অ্যাম্বুলেন্স কিনেছে সরকার। প্রতিটি ৪২ লাখ টাকা করে প্রগতির কাছ থেকে কেনা এই অ্যাম্বুলেন্স এরই মধ্যে চলে এসেছে কেন্দ্রীয় ওষধাগার- সিএমএসডিতে। শিগগিরই বিতরণ করা হবে উপজেলার হাসপাতালগুলোতে।
এই করোনাকালে হাসপাতালগুলোতে কেবল শয্যা, অক্সিজেন কিংবা আইসিইউ নিয়েই সঙ্কট তা নয়। রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সংকটও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্যখাতের বাস্তবতা।রাজধানী কিংবা জেলা শহরে কোনোভাবে একটি অ্যাম্বুলেন্স জোগাড় হলেও উপজেলা পর্যায়ে বা প্রত্যন্ত অঞ্চলে এ করোনাকালে একটি অ্যাম্বুলেন্স মানে সোনার হরিণ।
অনেকে জানান, সরকারি হাসপাতালে গাড়ি চাইলে বলে- এটা নষ্ট, ওটা নষ্ট। আবার পেলেও বেশি ভাড়া দিতে হয়। উপজেলা পর্যায়ে যতগুলো অ্যাম্বুলেন্স থাকার দরকার ছিল তা নেই। অবশেষে কিছুটা হলেও মিলেছে স্বস্তির খবর। রাজধানীর সাতরাস্তায় কেন্দ্রীয় ওষধাগার সিএমএসডিতে এসে গেছে ৭১টি নতুন গাড়ি। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলেই বুঝিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরে।







Discussion about this post