• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Saturday, June 13, 2026
  • Login
Heart Beat BD- হার্টবিট

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য

    • কিডনী এন্ড ইউরোলজী

    • ক্যান্সার

    • চক্ষুরোগ

    • চর্ম ও যৌনরোগ

    • মেডিসিন

    • ডায়াবেটিস ও হরমোন রোগ

    • দন্তরোগ

    • নাক,কান,গলা

    • প্রসূতি ও স্ত্রীরোগ

    • বক্ষব্যাধি

    • বাত, ব্যাথা এন্ড প্যারালাইসিস

    • ব্রেইন এন্ড স্পাইন

    • মানসিক ও স্নায়ুরোগ

    • লিভার ও পরিপাকতন্ত্র

    • শিশুস্বাস্থ্য

    • হাড, জোড়া ও ট্রমা

    • হৃদরোগ

    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা
Heart Beat
No Result
View All Result
Home সংবাদ বিশেষজ্ঞ ভাবনা

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট: নতুন আতঙ্ক

heartbeat 71bd by heartbeat 71bd
July 3, 2021
in বিশেষজ্ঞ ভাবনা, সংবাদ
0
ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট: নতুন আতঙ্ক
0
SHARES
93
VIEWS
Share on FacebookShare on Twitter

ড. আ. স. ম. মঞ্জুর আল হোসেন

সারাবিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার যখন কিছুটা নিয়ন্ত্রণে তখন বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর উচ্চহার আমাদেরকে নতুন করে দুশ্চিন্তাগ্রস্ত করেছে। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব গত মে মাস থেকে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলা শহরগুলোতে করোনা রোগী শনাক্তের পাশাপাশি উচ্চ মৃত্যুর হারও পরিলক্ষিত হচ্ছে। আক্রান্ত রোগীদের অধিকাংশের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট এর উপস্থিতির প্রমাণ মিলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার যে চারটি ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করছে তার তিনটি বাংলাদেশে আক্রান্ত রোগীদের মধ্যে সক্রিয়। এই ভ্যারিয়েন্টগুলো হচ্ছে, আলফা ভ্যারিয়েন্ট (উৎস: যুক্তরাজ্য), বিটা ভ্যারিয়েন্ট (উৎস: দক্ষিণ আফ্রিকা) ও ডেল্টা ভ্যারিয়েন্ট (উৎস: ভারত)।

এই ডেল্টা ভ্যারিয়েন্ট এর প্রভাবে ভারত যখন সম্পূর্ণ বিপর্যস্ত তখন নতুন করে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর উপস্থিতি দেশটিকে আরও গভীর সংকটের দিকে ধাবিত করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের মতে, করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি আরও বেশি শক্তিশালী ও সংক্রামক। করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর প্রভাবে ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউয়েরও আশঙ্কা প্রকাশ করছে সংস্থাটির বিশেষজ্ঞরা। আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকেও করোনার এই ভ্যারিয়েন্ট নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার যে চারটি ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করছে তার তিনটি বাংলাদেশে আক্রান্ত রোগীদের মধ্যে সক্রিয়।

সম্প্রতি ভারতসহ বিশ্বের এগারোটি দেশে করোনাভাইরাসের এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এখন প্রশ্ন হলো, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি কী? কেন বিশেষজ্ঞরা এটি নিয়ে আতঙ্কগ্রস্ত?

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটি (B.1.617.2.1/AY.1) ডেল্টা ভ্যারিয়েন্টের (B.1.617.2) মিউটেশনের ফলে উদ্ভাবিত হয়েছে। এছাড়া এই ভ্যারিয়েন্টটিতে K417 নামে একটি অতিরিক্ত মিউটেশন রয়েছে যেটি দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত হওয়া বিটা ভ্যারিয়েন্টেও রয়েছে। আর এই বিটা ভ্যারিয়েন্ট এর বিরুদ্ধে বাজারে প্রচলিত ভ্যাকসিনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে জানা যায় যে, করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ফুসফুসের কোষে সহজে আটকে গিয়ে ফুসফুসকে সংক্রমিত করতে পারে এবং অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দিতে সক্ষম। এমনকি এন্টিবডি ককটেল (মনোক্লোনাল এন্টিবডি) দিয়েও এই ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি আমেরিকাতে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আরেকটি মিউটেন্ট (AY.2) এর সন্ধানও পাওয়া গেছে, যদিও ভারতে এখনো এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম বিশেষজ্ঞ মহলের বরাত দিয়ে প্রকাশ করে যে, করোনাভাইরাসের এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের প্রভাবে একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে তেরো জন ব্যক্তি সংক্রমিত হতে পারে। এছাড়া প্রচলিত টিকার কার্যকারিতা এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ হওয়ায় বাংলাদেশ সরকারকে এই ভাইরাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সম্প্রতি সীমান্ত জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ও উচ্চ মৃত্যু হার রাজধানী ঢাকার তুলনায় অনেক বেশি। পরিস্থিতি বিবেচনায় সরকার সম্প্রতি কঠোর লকডাউন ঘোষণা করেছে এবং যানবাহন চলাচল বন্ধ করে ঢাকাকে অন্যান্য জেলা শহরগুলো থেকে আলাদা করেছে, যেটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

ঈদ-উল-আযহা সন্নিকটে। এই সময় কোরবানির হাটগুলোতে জনসমাগম স্বাস্থ্যবিধি মেনে নিশ্চিত করা না গেলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। তাই সরকারকে খুব সতর্কতার সাথে আগামী দিনগুলো মোকাবিলা করতে হবে।

করোনার এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে মোকাবিলার জন্য সরকারের পাশাপাশি সাধারণ জনগণের স্বাস্থ্য সচেতনা ও সহযোগিতা এ সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। যেহেতু এখনো দেশের অধিকাংশ জনগণকে টিকার আওতায় আনা সম্ভব হয়নি, তাই টিকা না পাওয়া জনসাধারণের পাশাপাশি টিকা গ্রহণকারী ব্যক্তিকেও বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (ডাবল মাস্ক পরিধান, সাবান পানিতে বারবার হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলা) মেনে চলার সুপারিশ করছি।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে না চললে দেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

ড. আ. স. ম. মঞ্জুর আল হোসেন ।। সহকারী অধ্যাপক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Advertisement Banner
Previous Post

রংপুরে এক দিনেই সর্বোচ্চ মৃত্যু ১৪, শনাক্ত ৫৩২ জন

Next Post

করোনা তান্ডবে খুলনায় ৩২ জনের মৃত্যু

heartbeat 71bd

heartbeat 71bd

Next Post

করোনা তান্ডবে খুলনায় ৩২ জনের মৃত্যু

Discussion about this post

Recommended

চট্টগ্রামে প্রথমবারের মত ‘এমএনডি’ রোগীর শরীরে পিইজি টিউব স্থাপন 

চট্টগ্রামে প্রথমবারের মত ‘এমএনডি’ রোগীর শরীরে পিইজি টিউব স্থাপন 

4 years ago
শিশু জাহিদুলের হার্ট অপারেশন সম্পন্ন, লিপি ওসমানের প্রতি কৃতজ্ঞতা

শিশু জাহিদুলের হার্ট অপারেশন সম্পন্ন, লিপি ওসমানের প্রতি কৃতজ্ঞতা

5 years ago
Prev Next

Don't Miss

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

June 13, 2026
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

June 13, 2026
পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

June 13, 2026
তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

তরুণ ডায়াবেটিস রোগীদের ৫ জনে ১ জন ‘মডি’তে আক্রান্ত: গবেষণা

April 17, 2026
Prev Next
Heart Beat BD- হার্টবিট

এস.এম.পারভেজ

সম্পাদক



Follow us

Email: heartbeat71bd@gmail.com

Advisor

Prof. Dr. Shuvagoto Chowdhury

MBBS,PhD

Prof. Dr. M. A. Mohit Kamal

MBBS, MPhil, PhD, FWPA, FWHO, CME-WCPD

Editorial board

Dr. Mohammad Najim Uddin

MBBS, MCPS, MD

Dr.Satyajit Roy

MBBS, MD

Tags

অধ্যাপক অ্যান্টিবডি অ্যাস্ট্রাজেনেকা আইইডিসিআর আইসিইউ আইসিইউ শয্যা আইসিডিডিআর আলজেইমারস করোনা করোনার টিকা করোনা রোগ কিডনি কোভিড-১৯ ক্যানসার ক্যান্সার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চমেক চাকরি চিকিৎসক টিকা ডায়াবেটিস ডেঙ্গু ডেল্টা ভ্যারিয়েন্ট নার্স প্রধানমন্ত্রী ফাইজার ফাইনাল প্রফ পরীক্ষা বঙ্গভ্যাক্স বিএসএমএমইউ বুস্টার ডোজ ব্যথা ব্ল্যাক ফাঙ্গাস ভ্যাকসিন মডার্নার টিকা মেডিকেল কলেজ লকডাউন শেবাচিম হাসপাতাল স্ট্রোক স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা হৃদরোগ হোমিও-ইউনানি
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

No Result
View All Result
  • হোম
  • সংবাদ
    • শীর্ষ সংবাদ
    • স্বাস্থ্য সংবাদ
    • ঔষধ সংবাদ
    • স্বাস্থ্য ফিচার
    • সাক্ষাৎকার
    • বিশেষজ্ঞ ভাবনা
    • মতামত
    • হেলথ ক্যারিয়ার
    • স্বাস্থ্যশিক্ষা
    • ভিডিও গ্যালারী
  • আপনার স্বাস্থ্য
    • কিডনী এন্ড ইউরোলজী
    • মানসিক ও স্নায়ুরোগ
      • মস্তিষ্ক ও স্নায়ু রোগ
      • মানসিক রোগ
  • আপনার ডাক্তার
  • হসপিটাল এন্ড ল্যাব
    • হসপিটাল
    • ল্যাব
  • জীবনশৈলী
    • ফিটনেস
    • রান্নাবান্না
    • রুপলাবণ্য
    • বিনোদন
    • হেলথ টিপস
    • খাদ্য ও পুষ্টি
  • ডক্টর’স ক্রিয়েশন
  • জরুরি স্বাস্থ্য
    • জরুরি ফোন
    • এম্বুলেন্স
    • ব্লাড ব্যাংক
  • রোগ জিজ্ঞাসা

© 2020 Heart Beat Bangladesh - All copy right reserved with INTEL Media and Communication.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In