হার্টবিট ডেস্ক
অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) প্রোভাইডার কোর্সের তারিখ পরির্বতন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিসিপিএসের অনারারি সচিব অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) প্রোভাইডার কোর্সের তারিখ পরিবর্তন করে আগামী ২২ থেকে ২৪ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কোর্সটি চলতি বছরের ১০ থেকে ১২ এপ্রিল হওয়ার কথা ছিল।’








Discussion about this post