হার্টবিট ডেস্ক
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারত। দেশটিতে আগামী বুধবার থেকে এ টিকা প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় (এসআইআই) প্রস্তুত হচ্ছে করোনার টিকা ‘কোভিশিল্ড’। এর আগে যুক্তরাজ্য এ টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে।’
গতকাল শুক্রবার এক বৈঠকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘কোভিশিল্ড’ টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। ভারতের এই বিশেষজ্ঞ কমিটি মূলত টিকার বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে, সেটি নিরাপদ ও কার্যকর কিনা-তা বিবেচনা করে দেখেছে।

Discussion about this post