Friday, September 11, 2026

Information For Life

তথ্য জানুন, সুস্থ থাকুন

স্বাস্থ্য সংবাদ

কমিউনিটি ক্লিনিকের নিয়োগ পরীক্ষা ১১ নভেম্বর

হার্টবিট ডেস্ক     দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৬ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষাছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

Read more

হার্টবিট ডেস্ক     চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ২২০০ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৬ লাখ। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কানাডা। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ কোটি ৫৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ২৭ হাজার। বুধবার (২০ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১৯৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৭ হাজার ২৮৪ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ১ জন।অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় পৌনে ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৫৭ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ৯৬ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন মারা গেছেন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১৬ হাজার ১৫৯ জন মারা গেছেন। দক্ষিণ কোরিয়ায় গত একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ১৩০ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২১ হাজার ৩৫৪ জন মারা গেছেন। গত একদিনে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২৮২ জন এবং মারা গেছেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৬৪০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৯২ হাজার ৭৯১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৯৪৮ জনের। ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ১৮২ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৪ হাজার ৩৮৭ জন মারা গেছেন। থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ১২৯ জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ১৮২ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৭৯ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬২ হাজার ২৬৬ জনের। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৫০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৬ হাজার ৯৭৭ জন এবং মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ১ জন। গত ২৪ ঘণ্টায় তুরস্কে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১৭ জন এবং মারা গেছেন ২৩ জন। একই সময়ে ইতালিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ১২৭ জন। ভিয়েতনামে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০০ জন এবং মারা গেছেন ১৮ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কানাডায় ১১০ জন, হাঙ্গেরিতে ১০৬ জন, হংকংয়ে ১৭ জন, ইরানে ২৩ জন, গ্রিসে ৪৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১৪ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৪ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৯৪৯ জনের।

Read more
রোগ নিয়ন্ত্রণে নিয়মিত পানির মান পরীক্ষার সুপারিশ

 হার্টবিট ডেস্ক     পানিবাহিত রোগ থেকে নগরের মানুষদের রক্ষা করার জন্য নিয়মিত পানির মান পরীক্ষা করে জনগণকে জানানো এবং বিশুদ্ধ...

Read more
বিএসএমএমইউয়ে আইসিইউ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

হার্টবিট ডেস্ক     বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ব্যবস্থাপনার ওপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু...

Read more
হেলথ টেকনোলজি কোর্সের ভর্তি পরীক্ষা ২৭ জুন, আবেদন শুরু

হার্টবিট ডেস্ক     ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) এবং ১৪ মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগের জন্য ৭২টি...

Read more
প্রথমবার বুক না কেটে অ্যাওটিক ভালভের ভেতর নতুন ভালভ প্রতিস্থাপন

হার্টবিট ডেস্ক     বাংলাদেশে জাতীয় হৃদরোগ হাসপাতালে প্রথম বারের মতো বুক না কেটে হার্টে ট্রান্স ক্যাথেটার এওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট (টিএভিআর)...

Read more
ডায়রিয়ার প্রকোপে মৃত্যু ৯৩, আক্রান্ত ৪০৮৪৯

হার্টবিট ডেস্ক     ডায়রিয়া নিয়ে জনসচেতনতা বাড়াতে চায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। সচেতনতা বাড়াতে এরইমধ্যে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার ও...

Read more
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প

হার্টবিট ডেস্ক     স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা নগরজুড়ে প্রতিমাসে ১টি করে স্বাস্থ্যসেবা...

Read more
Page 154 of 571 1 153 154 155 571

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.